ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিস, মাঠের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করলেন পেসার নাহিদ রানা! 💍🏏
হাসান খান,টাইমস বাংলা নিউজ বিডি
চাঁপাইনবাবঞ্জ

ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরে টেস্ট দল থেকে ছিটকে গেছেন জাতীয় দলের দ্রুতগতির পেসার নাহিদ রানা। তবে মাঠের বাইরে এই অনাকাঙ্ক্ষিত বিরতির মাঝেই এলো সুখবর! বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এই গতিদানব। সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে সেরে উঠতে তার মাস খানেকের মতো সময় লাগবে।