Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন
জাতীয়

ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন

By admin
June 8, 2026 2 Min Read
0

ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার (৮ জুন) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে।

প্রতিমন্ত্রীর উপস্থিতির সময় কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান অফিসে ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কর্মস্থলে পৌঁছান। এছাড়া কার্যালয়ের মোট আটজন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র দুজন- একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী।

এ সময় ভূমি অফিসের বাইরে অপেক্ষমাণ সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তারা অভিযোগ করেন, বিভিন্ন সেবা নিতে বারবার অফিসে আসতে হলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। নাগরিক সেবায় এমন দীর্ঘসূত্রতা ও ভোগান্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তথ্যকেন্দ্র-কাম-হেল্প ডেস্ক ঘুরে দেখে এর কার্যকারিতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।

তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটে তুলনামূলক সন্তোষজনক চিত্র পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। এ সময় প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেকর্ড রুমও পরিদর্শন করেন এবং নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, দীর্ঘদিন ধরে সার্ভারজনিত সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্ভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তথ্যকেন্দ্রকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সেখানে নির্দিষ্ট জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু সময়মতো অফিসে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।’

পরিদর্শন শেষে ভূমি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Author

admin

Follow Me
Other Articles
সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া
Previous

সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া

Next

সিরাজগঞ্জে পানিতে ভাসছিল বৃদ্ধের মরদেহ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized

Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.