চলমান উত্তেজনার মধ্যে গত রবিবার রাত থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
টাইমস বাংলা নিউজ.বিডি অনলাইন প্রতিবেদন

এ হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশ্বনেতা।
তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।