চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু!
ডেস্ক রিপোর্ট
টাইমস বাংলা নিউজ. বিডি
প্রকাশ:১৫ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর (মণ্ডলটোলা) মহল্লার বাসিন্দা।
তিনি আব্দুল মান্নানের ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিলেন অন্তর আলী।
এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
একজন তরুণ ফুটবলপ্রেমীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
