দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
ডেস্ক রিপোর্ট,হাসান খান, টাইমস বাংলা নিউজ বিডি
দিনাজপুরে বিএডিসির সরকারি গোডাউন থেকে অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোডাউনের স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নশিপুরে বিএডিসির সারগুদামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলাই ও আগস্ট মাসে অনুমোদন ছাড়াই সার বিক্রির কথা স্বীকার করেছেন আকতারুল। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।