Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

Uncategorized

নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!

By admin
September 25, 2026 1 Min Read
0

নোয়াখালী প্রতিনিধি, টাইমস বাংলা নিউজ বিডি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১০নং দীঘি বাজারে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে নির্মিত জনসাধারণের ব্যবহারের দুই কক্ষের টয়লেট ভেঙে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, টয়লেটটি ভেঙে দুটি ঘর নির্মাণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা শৌচাগার ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ছবিযুক্ত সাইনবোর্ডসহ ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। দুটি ঘরই দলীয় কার্যালয় বোঝানোর জন্য সাইনবোর্ডটি দুই ঘরের মাঝে স্থাপন করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টয়লেটটি ভেঙে ফেলায় বাজারে আগত মানুষ শৌচাগার ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সরকারি স্থাপনা ভেঙে জায়গাটি দখলের চেষ্টা করা হয়েছে। সরকারি খাস জায়গায় জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা ভেঙে রাজনৈতিক কার্যালয় স্থাপনের ঘটনাকে তারা নিন্দনীয় ও দুঃখজনক বলে উল্লেখ করেন।

স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে কথিত দখলকারীদের কয়েকজন আড়ালে থাকলেও তাদের বিএনপি সমর্থিত লোকজন সেখানে জড়ো হন। তারা ঘটনাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা ও বিষয়টি প্রকাশ্যে আসা ঠেকানোর চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের কাছে কে বিষয়টি জানিয়েছেন, তা জানতে স্থানীয় কয়েকজনকে চাপ ও শাসানো হয়েছে বলেও দাবি তাদের।

এ ঘটনায় বিএনপির ৫নং ওয়ার্ডের সাবেক কমিটির সহসভাপতি মো. কামাল ও বিএনপি নেতা মো. রাজিবের নাম স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো মতামত দেননি।

Author

admin

Follow Me
Other Articles
Previous

সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!

Next

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized
  • আইন-বিচার
  • খেলাধুলা
  • জাতীয়
  • সারাদেশ

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)
Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.