Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

Uncategorized

By admin
September 21, 2026 2 Min Read
0

নতুন সার ডিলার নিয়োগ বিএফ এর আপত্তি!

নিউজ ডেস্ক, টাইমস বাংলা নিউজ বিডি

২১ আগস্ট ২০০২৬

সার ডিলার নিয়োগ স্থগিত ও সারের বস্তাপ্রতি ২০০ টাকা কমিশন দাবি বিএফএর

কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন ২০০ টাকা এবং নতুন সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ বছর ধরে বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এ সময়ে জ্বালানি তেলের দামসহ পরিবহন ব্যয় এবং দ্রব্যমূল্য কয়েক দফা বেড়েছে। ফলে সার ডিলারদের ব্যবসায়িক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিএফএর চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ২০০৮ সালে বস্তাপ্রতি পরিবহন খরচ ও বিক্রয় কমিশন মিলিয়ে ১০০ টাকা থাকায় পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ডিলাররা বস্তাপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ টাকা কমিশন পেতেন। বর্তমানে একই ব্যবস্থায় বস্তাপ্রতি প্রায় ৫০ থেকে ৫৫ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকার বস্তাপ্রতি কমিশন ৫০ টাকা বাড়িয়েছে। তবে এ সিদ্ধান্ত ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে ডিলারদের কমিশন ‘না লাভ, না ক্ষতি’ পর্যায়ে পৌঁছাবে। তাই ডিলারদের টিকে থাকার স্বার্থে বস্তাপ্রতি কমিশন আরও ১০০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

মোশারফ হোসেন বলেন, কমিশন না বাড়ালে ডিলাররা ধীরে ধীরে এ ব্যবসার প্রতি আগ্রহ হারাতে পারেন। এতে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দীর্ঘদিনের ডিলারদের ব্যবসায় টিকে থাকার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ নিয়েও আপত্তি জানানো হয়। বিএফএর পক্ষ থেকে বলা হয়, নীতিমালার বিভিন্ন ধারায় অসংলগ্নতা, অসাংবিধানিকতা ও স্ববিরোধিতা রয়েছে। এসব বিষয়ে গত ২ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

বিএফএর দাবি, ওই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সংশ্লিষ্ট বিষয়গুলো আইনগতভাবে নিষ্পত্তির জন্য ৬০ দিনের রুল জারি করেছেন। তবে আদালতের রুল জারির পরও দেশের বিভিন্ন জেলায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলমান বলে অভিযোগ করেছে সংগঠনটি।

Author

admin

Follow Me
Other Articles
Previous

Next

সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized
  • আইন-বিচার
  • খেলাধুলা
  • জাতীয়
  • সারাদেশ

Recent Posts

  • কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ!
  • চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, ঝিলিমে সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনা
  • নোয়াখালীতে সরকারি টয়লেট ভেঙে বিএনপি কার্যালয় নির্মানের অভিযোগ!
  • সারের দাম চওড়া, ডিজেলের খরচ যোগাতে কি ভিটেমাটি বিক্রি করতে হবে কৃষকদের, জ্বালানির দাম বৃদ্ধিতে অসন্তোষ কৃষক!
  • (no title)
Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.