দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোলো কৃষক-জনতার বহুদিনের প্রাণের দাবি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে বারঘরিয়া দামুসের বিলের মরিচার দাঁড়া খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোলো কৃষক-জনতার বহুদিনের প্রাণের দাবি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে বারঘরিয়া দামুসের বিলের মরিচার দাঁড়া খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
টাইমস বাংলা নিউজ. বিডি
দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা এ খাল খননের দাবি জানিয়ে আসছিলেন। তবে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে গুরুত্বপূর্ণ এই কাজটি বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না।
অবশেষে এমপি নূরুল ইসলাম বুলবুলের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় কৃষকদের মতে, মরিচার দাঁড়া খনন সম্পন্ন হলে বিলের পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নতি হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন।
এলাকাবাসী মনে করছেন, এটি শুধু একটি খনন কাজ নয়, বরং কৃষকদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। এমপি বুলবুলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তথ্য সংগ্রহে: হাসান খান

