Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

Uncategorized

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

By admin
June 9, 2026 2 Min Read
0

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২০: ৫১

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক প্রেমিকার ঘরে একান্তে সময় কাটাতে গিয়ে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে দুজনের সম্মতিতে তাদের বিয়ে হয়। সোমবার রাত ১২টার দিকে ওই নারীর বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করা হয়।

এদিকে এই ঘটনা জানাজানি হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার শফি সিকদারকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে। শফি সিকদার একই ওয়ার্ডের কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে। শফি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনালিয়া গ্রামের সামান মিয়ার মেয়ে সাবিনা আক্তারের একই ইউনিয়নের কটামারা গ্রামের আফজাল হোসেনের ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামীকে ডিভোর্স দিয়ে তিন বছর আগে সৌদি আরব চলে যান। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। এর মধ্যে কটামারা গ্রামের দুই সন্তানের জনক বিএনপি নেতা শফির সঙ্গে সাবিনার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শফিক প্রায় রাতেই সাবিনার বাড়ি আসে। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে। সোমবার রাতে স্থানীয়রা সাবিনার আশপাশে গোপনে পাহারার ব্যবস্থা করে। রাত ১১টার দিকে শফি ওই নারীর ঘরে ঢুকলে ওত পেতে থাকা স্থানীয় লোকজন রাত ১২টার দিকে বাড়ি ঘেরাও করে তাদের আটক করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শতাধিক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এছাড়া বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় লোকজন উপস্থিত হন। পরে শফিক ও সাবিনার সম্মতিতে ৫ লাখ টাকার কাবিনে বিয়ে সম্পন্ন করে এবং তাদের উদ্ধার করেন।

অপরদিকে এই খবর পেয়ে শফিকের আগের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে তাকে বেদম মারপিট করেন। পরে শফিকে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে আটকের খবর শুনে শত শত নারী পুরুষ ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসার প্রক্রিয়া শুরু হলে তারা চলে আসেন বলে জানান।

Author

admin

Follow Me
Other Articles
Previous

নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Next

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোলো কৃষক-জনতার বহুদিনের প্রাণের দাবি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে বারঘরিয়া দামুসের বিলের মরিচার দাঁড়া খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized

Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.