Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ

  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

Uncategorized

ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত!

By admin
June 9, 2026 2 Min Read
0

রাজধানীতে যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

টাইমস বাংলা অনলাইন প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৬

রাজধানীতে যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ীর বাসিন্দা ছিলেন এবং তিনি ইট ও বালুর ব্যবসা করতেন।

নিহত বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা মোবারক হোসেন আকাশ জানান, গতকাল রাত ৮টার দিকে রমনা থানা যুবদল নেতা লুৎফুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন বিল্লালের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্ব মেটাতে শীর্ষ নেতৃত্ব সমঝোতার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়; তবে কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থল থেকে সিআইডির টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখানে কারা উপস্থিত ছিল তা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালের মর্গে জড়ো হয়। এছাড়াও নিহতের সহকর্মীরা সেখানে যান। নিহতের সহকর্মী আরিফ জানান, বিল্লাল ভাই স্বেচ্ছাসেবক দলের মাঠ পর্যায়ের কর্মী। দলের দুর্দিনে তিনি সক্রিয় ছিলেন। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আরেক সহকর্মী জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। নইলে আমরা আন্দোলনের মাধ্যমে খুনিদের শাস্তির আওতায় আনব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Author

admin

Follow Me
Other Articles
Previous

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫খুন!

Next

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগ, নেতৃত্বে এমপি মিজানু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আগমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষে আওয়ামী লীগ নেতা ও পলাতক আওয়ামী লীগের সাবেক এমপির ওদুদের আস্থাভাজন ব্যক্তি রাকিবের ফটোসেশান!
  • দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে, ১ জনকে আটক করা হয়েছে
  • পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। 
  • গোদাগাড়ীতে খুচরা সার ডিলারের ৫৫০ বস্তা ডিএপি ও এমওপি জব্দ

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized

Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.