ধর্মীয় ও সামাজিক উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্যের ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ!
ডেস্ক রিপোর্ট
টাইমস বাংলা নিউজ বিডি
“ধর্মীয় ও সামাজিক উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্যদের জন্য ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ!”
চাঁপাইনবাবগঞ্জের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে এই বরাদ্দ অনুমোদন করা হয়।
জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দপত্র গ্রহণ করেন। এলাকার সার্বিক উন্নয়নে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
.
চাঁপাইনবাবগঞ্জ #উন্নয়ন #বিশেষ_বরাদ্দ
