Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ টাইমস বাংলা নিউজ
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
  • 🏠 আজকের সব খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • খেলাধুলা
  • আইন-বিচার
Subscribe
Close

Search

Uncategorized

এনআইডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক!

By admin
August 2, 2026 2 Min Read
0

হাসান খান, টাইমস বাংলা নিউজ বিডি

ব্রেকিং

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

|২ আগস্ট ২০২৬,

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা লিখিত এজহারের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা রেকর্ড হয়েছে।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী তার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজের সহযোগিতার জন্য প্রতিবেশী সম্পর্কের মামাতো ভাই রাব্বির দ্বারস্থ হয়েছিলেন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল। তবে বিষয়টি অবগত থাকা সত্ত্বেও সকাল সাড়ে ৯টার দিকে রাব্বি ওই শিক্ষার্থীকে নিয়ে চৌগাছা শহরের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ছাত্রীকে ভুল বুঝিয়ে চৌগাছা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থী পরবর্তীতে নিজ বাড়িতে ফিরে গিয়ে পুরো বিষয়টি তার মা-বাবার কাছে প্রকাশ করেন। ঘটনা জানার পর পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে তাৎক্ষণিকভাবে থানায় উপস্থিত হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি পাওয়ার পরপরই চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (রোববার) যশোর আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Author

admin

Follow Me
Other Articles
Previous

ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিস, মাঠের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করলেন পেসার নাহিদ রানা! 💍🏏

Next

যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

  • প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিলের কারসাজিতে নাকাল চাঁপাইনবাবগঞ্জের মানুষ
  • যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার!
  • এনআইডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক!
  • ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিস, মাঠের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করলেন পেসার নাহিদ রানা! 💍🏏
  • (no title)

Find Us

Phone
01329-826734

Address
Santimor,Chapainawabganj, Sadar, 6300

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

Recent Posts

  • প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিলের কারসাজিতে নাকাল চাঁপাইনবাবগঞ্জের মানুষ
  • যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার!
  • এনআইডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক!
  • ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিস, মাঠের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করলেন পেসার নাহিদ রানা! 💍🏏
  • (no title)

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026

Categories

  • Uncategorized
  • আইন-বিচার
  • খেলাধুলা
  • জাতীয়
  • সারাদেশ

Recent Posts

  • প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিলের কারসাজিতে নাকাল চাঁপাইনবাবগঞ্জের মানুষ
  • যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার!
  • এনআইডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক!
  • ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিস, মাঠের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করলেন পেসার নাহিদ রানা! 💍🏏
  • (no title)
Copyright {{২০২৬}} — টাইমস বাংলা নিউজ. All rights reserved.